সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইপর্ব

বাংলাদেশ জাতীয় ফুটবল দল
বাংলাদেশ জাতীয় ফুটবল দল | ছবি: বাফুফে
0

এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক দলের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

আগের ম্যাচগুলোতে অবশ্য সিঙ্গাপুরের বিপক্ষে কোনো সুখস্মৃতি নেই বাংলাদেশের। মুখোমুখি দেখায় ৩ ম্যাচেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আরও পড়ুন:

তবে এশিয়ান কাপ বাছাইয়ের এবারের যাত্রায় অ্যাওয়ে ম্যাচে না হারার বিষয়টি আশা দেখাচ্ছে বাংলাদেশ শিবিরকে। সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে ভিয়েতনামের কাছে ৩-০ গোলের হতাশাজনক হার জামাল-হামজাদের। তবে সেই ম্যাচের ভুল শুধরে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো করার প্রত্যাশা হ্যাভিয়ের ক্যাবরেররা দলের।

জেআর