ইতিহাসের দ্বারপ্রান্তে ভারত; প্রথমবার ব্রাজিলের মুখোমুখি

ভারত ও ব্রাজিল
ভারত ও ব্রাজিল | ছবি: সংগৃহীত
0

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমবারের মতো ব্রাজিল ফুটবল দলের বিপক্ষে মাঠে নামবে ভারত ফুটবল দল। কলতাকাতার সল্টলেক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ (শনিবার, ৩ অক্টোবর) রাত আটটায়।

চোটের কারণে এ ম্যাচে খেলবেন না রাফিনিয়া। সেক্ষেত্রে আক্রমণভাগে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে এন্ড্রিক, রায়ান, এস্তেভাওরাই আনচেলত্তির বড় ভরসা।

অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ভারত দলের জন্য ম্যাচটি হতে চলেছে এক অগ্নিপরীক্ষা। শক্তিমত্তা, র‌্যাংকিং সবদিক থেকেই যোজন যোজন পিছিয়ে ভারত ফুটবল দল।

দুদলের মধ্যে পার্থক্য ১৩৩ ধাপ। এছাড়া সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই প্রীতি ম্যাচে একটিতে ড্র এবং আরেক ম্যাচে ৪-২ ব্যবধানে জিতে বেশ আত্মবিশ্বাসী ব্রাজিল দল। অন্যদিকে নিজেদের সবশেষ দুই ম্যাচে দুইটিতেই ড্র করেছে ভারত ফুটবল দল।

তবে এ ম্যাচে কোনো চাপ না নিয়ে উপভোগ করতে চান বলে প্রেস কনফারেন্সে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। অন্যদিকে পাচবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে খেলোয়াড়দের সতর্ক করেছেন কোচ খালিদ জামিল।

জেআর