ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আজ জাপানের মুখোমুখি ইংল্যান্ড

ফিফা লোগো
ফিফা লোগো | ছবি: সংগৃহীত
0

চলমান ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ জাপানের মুখোমুখি হবে ইংল্যান্ড। এর আগে ইনজুরি সমস্যায় পড়েছে দলটি। এরই মধ্যে ছিটকে গেছেন স্কোয়াডের ৮ জন ফুটবলার।

মার্চের ফিফা উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। ১-১ ব্যবধানে ড্র হওয়া সেই ম্যাচে চোট পেয়েছিলেন অ্যাডাম হোয়ার্টন ও ননি মাদুয়েকে। ম্যাচের আগেই চোট পেয়ে ক্লাবে ফেরত যান জন স্টোনস। এছাড়া চোটে পড়ে ক্লাবে ফিরে গেছেন ডেকলান রাইস, বুকায়ো সাকা। এই তালিকায় যুক্ত হয়েছেন গোলরক্ষক অ্যারন র‌্যামসডেল, ডিফেন্ডার ফিকায়ো তোমোরি এবং ফরোয়ার্ড ডমিনিক ক্যালভার্ট-লুইন।

আরও পড়ুন:

সবমিলিয়ে ৩৫ জন ফুটবলার নিয়ে আন্তর্জাতিক বিরতিতে খেলতে আসা ইংল্যান্ডের স্কোয়াডের সদস্য সংখ্যা নেমে এসেছে ২৭ জনে। ফলে জাপান ম্যাচের আগে কাঙ্ক্ষিত স্কোয়াড গঠনে কিছুটা বিপাকেই পড়বেন ইংলিশ কোচ থমাস টুখেল।

ইএ