অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত আফঈদা-মিলিরা

বাংলাদেশ নারী ফুটবল দল
বাংলাদেশ নারী ফুটবল দল | ছবি: এখন টিভি
0

অনূর্ধ্ব ২০ এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতি পর্ব হিসেবে নিজেদের প্রথম আনুষ্ঠানিক অনুশীলন সেশন সম্পন্ন করেছে বাংলাদেশ। আজ (রোববার, ২৯ মার্চ) থাইল্যান্ডের স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা নিজেদের ঝালিয়ে নিয়েছেন আফঈদা-মিলি আক্তাররা।

এদিন অনুশীলনে ফুটবলারদের ওয়ার্ম-আপ, টেকনিক্যাল ড্রিল ও বল দখলে বিশেষ মনোযোগ দেয়া হয়েছে। বিশেষ করে সেট পিচ নিয়ে লম্বা সময় কাজ করেছেন পিটার বাটলার।

আরও পড়ুন:

অনুশীলন শেষ করে টিম স্টাফদের নেতৃত্বে ছোট পরিসরে মিটিংও করা হয়। যাতে পরবর্তী সেশনগুলোতে ফুটবলাররা আরও মনোযোগী হতে পারেন।

স্থানীয় সময় আজ বিকেলে টিম হোটেলের জিমে স্ট্রেচিং সেশনে অংশ নেয়ার কথা রয়েছে ফুটবলারদের।

জেআর