ইংল্যান্ডের মিল্টন কেনেসে প্রথমার্ধেই আইভরি কোস্টের ইভান গুয়েস্যান্ড ও সিমন আদিংরার গোলে পিছিয়ে পড়ে দক্ষিণ কোরিয়া। বিরতির পর ব্যবধান বাড়ান মার্শিয়াল গোদো।
অতিরিক্ত সময়ে উইলফ্রেড সিঙ্গোর গোলে কোরিয়ানদের বড় হার নিশ্চিত হয়। এ ম্যাচে দক্ষিণ কোরিয়া আইভরি কোস্টের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হারে।
আরও পড়ুন:
এদিকে কোরিয়ার প্রতিবেশী জাপান অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে। স্কটল্যান্ডের গ্লাসগোতে জুনিয়া ইতোর একমাত্র গোলে স্বাগতিকদের হারায় এশিয়ার পরাশক্তিরা।
আরেক ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে খেলতে নেমেছিল পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া খুব একটা সুবিধা করতে পারেনি পর্তুগিজরা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।





