নতুন কোচ ও প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তিতে শক্তিশালী দল নিয়েই শিরোপা ধরে রাখার মিশনে নামছে লাল-সবুজরা। ৭ দলের অংশগ্রহণে মালদ্বীপের মালেতে হচ্ছে এবারের আসর। গ্রুপ ‘এ’ তে স্বাগতিক মালদ্বীপ ছাড়া আছে নেপাল ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’ তে ৩ পরাশক্তি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।
আরও পড়ুন:
এ পর্যন্ত ৮ বারের মতো অংশগ্রহণ করে ২০২৪ সালে শিরোপা জেতে লাল-সবুজরা। নতুন বিদেশি কোচ মার্ক কক্স, প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি মিলিয়ে আরও ভারসাম্যপূর্ণ দল নিয়েই সাফের এবারের আসরে পা রেখেছে বাংলাদেশ।





