বর্ণবাদ ইস্যুতে ইসরাইল ফুটবল সংস্থাকে জরিমানা

ইসরাইল ও ফিফা
ইসরাইল ও ফিফা | ছবি: সংগৃহীত
0

বর্ণবাদ এবং বৈষম্যের একাধিক অভিযোগে ইসরায়েলের ফুটবল সংস্থাকে জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

২০২৪ সালে ইসরায়েলের ফুটবলকে নিষিদ্ধের দাবি জানিয়ে এসব অভিযোগ এনেছিল ফিলিস্তিনের ফুটবল সংস্থা পিএফএ। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অভিযোগ বিষয়ে কোনো ব্যবস্থা নেবে না তারা।

আরও পড়ুন:

তবে তদন্তে একাধিক ‘গুরুতর এবং পদ্ধতিগত’ বৈষম্যের অভিযোগে অভিযুক্ত হয়েছে ইসরায়েল। তাতে অবশ্য নিষিদ্ধ করা হচ্ছে না তাদের। শৃঙ্খলা ভঙ্গের কথা উল্লেখ করে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে দেড় লাখ সুইস ফ্রাঁ, যা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা) জরিমানা করা হয়েছে।

এছাড়াও ফিলিস্তিনের পক্ষ থেকে আনা অভিযোগগুলোকে ভূ-রাজনৈতিক জটিলতা উল্লেখ করে এড়িয়ে গিয়েছে ফিফা।

জেআর