ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে কোর্তোয়া

রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া
রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া | ছবি: সংগৃহীত
0

পায়ের পেশির চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিয়াগো কোর্তোয়া। ক্লাবটির ওয়েবসাইটে গতকাল (বৃহস্পতিবার, ১৯ মার্চ) এক বিবৃতিতে তার চোটের খবরটি জানানো হয়েছে। যার ফলে ইনজুরির কারণে প্রায় ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে দলের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে।

যদিও তার সেরে উঠতে কতদিন সময় লাগতে পারে সে বিষয়ে কোনো কিছু উল্লেখ করেনি ক্লাব। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, বেলজিয়ামের এ গোলরক্ষকের মাঠে ফিরতে ছয় সপ্তাহের মতো সময় লাগতে পারে।

আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগে এ গোলরক্ষককে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

আরও পড়ুন:

কোর্তোয়ার অনুপস্থিতিতে রিয়ালের পোস্ট সামলাবেন আন্দ্রি লুনিন। এছাড়া জুড বেলিংহ্যাম, রদ্রিগো, এদের মিলিতার মতো দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও চোটের কারণে বাইরে আছেন।

আর আক্রমণের বড় তারকা কিলিয়ান এমবাপে চোট কাটিয়ে গত ম্যাচ দিয়ে মাঠে ফিরলেও এখনও সম্পূর্ণ ফিট নন তিনি।

জেআর