স্প্যানিশ লা লিগায় এই মুহূর্তে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে মাত্র ৪ পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ এলচে লিগ টেবিলে অনেকটা পিছিয়ে থাকলেও ইনজুরি সমস্যায় জর্জরিত রিয়ালের জন্য কঠিন এক পরীক্ষা হতে চলেছে এ ম্যাচ।
আরও পড়ুন:
দুই দলের সবশেষ দেখায় মাদ্রিদিস্তাদের ২-২ গোলে আটকে দিয়েছিল এলচে। অবশ্য আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনে ম্যানসিটিকে ৩-০ গোলে হারানোর সুবাদে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে রিয়াল।
হেড টু হেড পরিসংখ্যানেও ঢের এগিয়ে রিয়াল। এলচের বিপক্ষে শেষ ১২ ম্যাচের ৯টিতেই জিতেছে তারা।





