৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে এবারের লিগ শিরোপার অনেকটাই কাছাকাছি আর্সেনাল, অবস্থান পয়েন্ট টেবিলের শীর্ষে। দুইয়ে থাকা ম্যানসিটি ২৯ ম্যাচ থেকে পেয়েছে ৬০ পয়েন্ট।
আরও পড়ুন:
ঘরের মাঠে আর্সেনাল আজ (শনিবার, ১৪ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মুখোমুখি হবে এভারটনের। এ ম্যাচে জয় পেলে ৭ রাউন্ড বাকি থাকতেই অন্তত ১০ পয়েন্টে এগিয়ে যেতে পারে আর্সেনাল। ২০০৪ সালের পর লিগ শিরোপার পথেও তাতে অনেকটাই এগিয়ে যাবে গানাররা।
অন্যদিকে, আজ দিবাগত রাত ২টায় ওয়েস্টহ্যামের বিপক্ষে মাঠে নামবে ম্যানসিটি। শিরোপা স্বপ্ন জিইয়ে রাখতে নিজেদের ম্যাচে জয়ের বিকল্প নেই সিটিজেনদের। সঙ্গে অবশ্য আর্সেনালের হারের প্রার্থনাও করতে হবে তাদের।





