ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। আবেগ আর কোটি ভক্তের নজর। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভিন্ন নজির দেখলো ভক্তরা। ভারত-পাকিস্তান ম্যাচ শেষে নেই সেই চিরাচরিত করমর্দন।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা জানান, বাইরে থেকে দেখতে এই দৃশ্য ক্রিকেটে ভালো বার্তা দেয়না। যদিও দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খুব একটা জানেন না তিনি।
আরও পড়ুন:
একই কথা শোনা গিয়েছে সাবেক ইংলিশ ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার মাইকেল ভনের কথাতেও। ক্রিকেট যেখানে ভদ্রলোকের খেলা সেখানে করমর্দনের অভাবে প্রশ্ন মাঠের লড়াই কি মাঠেই সীমাবদ্ধ থাকবে না কি রাজনীতি প্রাধান্য পাবে?





