Recent event

টটেনহ্যামের কোচ থমাস ফ্র্যাঙ্ক বরখাস্ত

বরখাস্ত করা হয়েছে টটেনহ্যাম কোচ থমাস ফ্র্যাঙ্ককে
বরখাস্ত করা হয়েছে টটেনহ্যাম কোচ থমাস ফ্র্যাঙ্ককে | ছবি: সংগৃহীত
0

মঙ্গলবার ঘরের মাঠে ২-১ গোলে নিউক্যাসলের কাছে হারের পর থমাস ফ্র্যাঙ্ককে বরখাস্ত করেছে টটেনহ্যাম হটস্পার। দায়িত্ব নেওয়ার আট মাসেই প্রধান কোচ থমাস ফ্র্যাঙ্ককে বরখাস্ত করা হয়েছে। গতকাল (বুধবার, ১১ ফেব্রুয়ারি ) টটেনহ্যাম এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এ হারের পর প্রিমিয়ার লিগে রেলিগেশন জোন থেকে মাত্র পাঁচ পয়েন্ট ওপরে রয়েছে স্পার্সরা। লন্ডনের ক্লাবটি বর্তমানে পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে রয়েছে। শেষ আটটি প্রিমিয়ার লিগ ম্যাচে জয়ের মুখ দেখেনি স্পার্সরা। ২০০৮-২০০৯ সিজেনের অক্টোবরের পর এটিই তাদের সবচেয়ে বাজে পারফরমেন্স। শেষ ১৭টি লিগ ম্যাচে স্পার্স জিতেছে মাত্র দুটি এবং এ সময়ে সংগ্রহ করেছে মাত্র ১২ পয়েন্ট।

৫২ বছর বয়সী ফ্র্যাঙ্ক গত জুনে দায়িত্ব নেয়। ইউরোপা লিগ ফাইনালে শিরোপা জয়ের দুই সপ্তাহের পরই আনগে পোস্টেকোগ্লকে বরখাস্ত করার পর থমাস ফ্র্যাঙ্ককে নিয়োগ দেয় স্পার্সরা।

আরও পড়ুন:

বুধবার টটেনহ্যামের এক বিবৃতিতে জানায়, পুরুষ দলের প্রধান কোচের পদে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। থমাসকে ২০২৫ সালের জুনে নিয়োগ দেওয়া হয়েছিল এবং ভবিষ্যৎ গড়ার জন্য তাকে সময় ও সমর্থন দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। কিন্তু ফলাফল ও পারফরম্যান্সের কারণে বোর্ড মনে করছে মৌসুমের এই পর্যায়ে পরিবর্তন প্রয়োজন।

গ্রুপ পর্বে চতুর্থ হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-তে সরাসরি জায়গা করে নিয়েছে টটেনহ্যাম। কিন্তু লিগে সাত জয়, আট ড্র ও ১১ হার, এ মৌসুমে এমন হতাশাজনক রেকর্ডের পাশাপাশি দুটি ঘরোয়া কাপ প্রতিযোগিতা থেকেও ছিটকে পড়েছে স্পার্সরা।

এদিকে, গত মৌসুমে স্পার্স ১৭তম স্থানে শেষ করলেও বিলবাওয়ে ইউরোপা লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়। ১৭ বছর পর এটি তাদের প্রথম বড় শিরোপা ছিল।

জেআর