Recent event

এশিয়ান কাপ বাছাইপর্ব: হংকংয়ে প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন
বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন | ছবি: সংগৃহীত
0

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচ খেলতে এখন হংকংয়ে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ১৪ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ নিয়ে দলের ম্যানেজার আমের খানের কণ্ঠে আত্মবিশ্বাসের ছাপ। তিনি বলেছেন, হংকং অ্যাওয়ে ম্যাচ জিতেছে, আমরাও পারব। আর দল হার থেকে শিক্ষা নিয়েছে বলে জানিয়েছেন ডিফেন্ডার তপু বর্মন।

সফরের প্রথম দিনে ট্যাকটিক্যাল অনুশীলন না করলেও তাই-পো-স্পোর্টস গ্রাউন্ডে গা গরমের অনুশীলন করেছে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

এছাড়াও হংকং, চায়নার বিপক্ষে একাদশে খেলা ফুটবলারদের নিয়ে আলাদা করে রিকভারি সেশন করেছেন সহকারী কোচ হাসান আল মামুন ও ডেভিড গোমেজ।

আরও পড়ুন:

এএফসি এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ড্র, এরপর সিঙ্গাপুর ও হংকং, চায়নার বিপক্ষে টানা হারে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ঘরের মাঠে পয়েন্ট খোয়ানোর পর এবার ফিরতি ম্যাচে হংকং, চায়নার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই হামজা-জামাল ভূঁইয়াদের।

ইএ