সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে চোটের কারণে খেলতে পারেননি লিটন। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তাওহীদ হৃদয়। এবার টেস্টে ফিরছেন লিটন। দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও। পেস আক্রমণে আছেন হাসান মাহমুদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।
স্পিন বিভাগে রয়েছেন তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ। তবে সর্বশেষ আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও খালেদ আহমেদ। আগামী ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট।
এরপর ৫ নভেম্বর সিলেটে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে হারের হতাশা পেছনে ফেলে এবার ঘুরে দাঁড়াতে চাইবে টাইগাররা।





