রানতাড়ায় ব্যর্থ বাংলাদেশ; তিন বছরে নেই ২৫০ পেরিয়ে জয়

বাংলাদেশি এক ব্যাটারের ব্যাটিংয়ের একটি মুহূর্ত
বাংলাদেশি এক ব্যাটারের ব্যাটিংয়ের একটি মুহূর্ত | ছবি: এখন টিভি
0

ওয়ানডেতে রানতাড়া করতে নামলেই হুড়মুড় করে ভেঙে পড়ছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। সবশেষ তিন বছরে একবারও ২৫০-এর বেশি রান তাড়া করে জেতা হয়নি টাইগারদের। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষেও বড় ব্যবধানে হারের পর আবারও আলোচনায় ব্যাটারদের ব্যর্থতার প্রসঙ্গ।

জিম্বাবুয়ের বিপক্ষে ২৭২ রান তারা করতে নেমে টাইগার ব্যাটারদের দায়িত্বহীন খেলা ধরণই যেন বুঝিয়ে দিচ্ছিল বড় রান তারা করার অভ্যাসই নেই বাংলাদেশের। শেষবার কবে ২৫০ এর বেশি রান তারা করে ম্যাচ জিতেছিল টাইগাররা?

উত্তরটা পেতে ফিরে যেতে হবে অনেকটা দিন পেছনে। ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর গত তিন বছরে কখনোই প্রতিপক্ষের ২৫০ রানের বেশি লক্ষ্য পার করতে পারেনি টাইগার ব্যাটাররা।

নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান তো বটেই, তুলনামূলক খরব শক্তির আফগানিস্তান, জিম্বাবুয়েও সময়ে সময়ে বাংলাদেশকে উপহার দিয়েছে লজ্জাজনক হার, যার সবশেষটা এসেছে আবুধাবিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে।

আরও পড়ুন:

পরিসংখ্যান বলছে—২০২৩ সালের পর থেকে ওয়ানডেতে ১০ বার প্রতিপক্ষের দেয়া ২৫০ এর বেশি রান তারা করতে নেমেছিল বাংলাদেশ। যার মধ্যে ব্যর্থ প্রতিবারই। এই সময়ে সর্বোচ্চ রান তারা করে জয়ের রেকর্ডটা শ্রীলঙ্কার বিপক্ষে ২৩৭ রানের।

দলের এই নাজুক অবস্থা স্পষ্ট হয় ওপেনার তানজিদ তামিমের রেকর্ডে তাকালে। আড়াই বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রানের ইনিংস বাদ দিলে আর কখনোই ২২০ এর বেশি রানের টার্গেটে দলকে জেতানোর মত পারফর্ম করতে পারেননি এই ওপেনার। বাকি সব ফিফটিতে দলের টার্গেট ছিল ২০০ বা এর কম।

একই কথা প্রযোজ্য বাকি ব্যাটারদের ক্ষেত্রেও। রান তারা নেমে শান্তর গড় কমেছে ১.৬, লিটন দাসের কমেছে তিন এর বেশি আর তাওহীদ হৃদয়ের গড় কমেছে সাড়ে ছয় এর কাছাকাছি। বিশ্বকাপের এক বছর আগে এমন পরিসংখ্যানগুলো কিছুটা বিপাকেই ফেলবে বাংলাদেশ দলকে।

এসএস