সেমিফাইনালে যেতে ১১ দশমিক ৫ ওভারে করতে হতো ২১১ রান। প্রথমে ব্যাট করে জেপি ডুমিনির ৪৯ বলে অপরাজিত ৮৯ রানের ঝোড়ো ইনিংসে ৩ উইকেটে ২১০ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
জবাবে শুরুতেই ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। মাত্র ৪ রানের মধ্যে হারায় দুই উইকেট, আর তিন ব্যাটার ফেরেন দুই অঙ্কে পৌঁছানোর আগেই। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২৬ বলে ৩৭ রান করে সর্বোচ্চ স্কোরার।
আরাফাত সানির ৩০ বলে ৩১ রানেও কাটেনি বিপর্যয়। শেষ পর্যন্ত বড় হার নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হলো বাংলাদেশ চ্যাম্পিয়ন্সকে।





