সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ১০ টায় সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ শেষে খুলনার দাকোপ হয়ে লঞ্চে মোংলা নৌঘাঁটিতে পৌঁছাবেন তিনি।
দুপুরে নৌঘাঁটির ওয়ার্ডরুমে সভায় যোগ দেবেন সরকার প্রধান। এতে খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকদের উপস্থিত থাকার কথা রয়েছে।
পরে বিকেলে মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন তারেক রহমান।





