এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের স্বর্ণপদক জয়

ভারতের স্বর্ণপদক জয়
ভারতের স্বর্ণপদক জয় | ছবি: সংগৃহীত
0

জাপানের মাটিতে ইতিহাস গড়ে এশিয়ান গেমসের নারী ক্রিকেটে নিজেদের সোনার মুকুট ধরে রাখল ভারত। ফাইনালে চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কাকে ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে হারমানপ্রীত কৌরের দল।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। শেফালির ২৯ বলে ৪৮ আর মান্ধানার ৪৫ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংসে বড় সংগ্রহের ভিত পায় ভারত।

শেষ দিকে রিচা ঘোষের ২২ বলে অপরাজিত ৪৯ রানে ২০ ওভারে ৩ উইকেটে ২১৬ রান তোলে তারা। জবাবে ভারতীয় স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। ২৯ রান করেন অধিনায়ক আতাপাত্তু।

দীপ্তি শর্মা মাত্র ৬ রান দিয়ে নেন ৩ উইকেট, শেফালি ২ উইকেট নেন মাত্র ৩ রান খরচে। শেষ পর্যন্ত ১৫ দশমিক ৪ ওভারে ৬৯ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এশিয়ান গেমসে টানা দ্বিতীয় স্বর্ণ জয়ের পাশাপাশি জয়টি টি-টোয়েন্টিতে রানের ব্যবধানে ভারতের সবচেয়ে বড় জয়।

এফএস