আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেট নিয়ে মাসসেরার দৌড়ে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন হাসান।
তবে সবাইকে ছাড়িয়ে গেছেন শ্রীলঙ্কার দিনুশা। ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে বিধ্বংসী ফর্মে ছিলেন এই লঙ্কান। ৪ ইনিংসে তিনি হাঁকান ৩টি সেঞ্চুরি এবং একটি ৮৪ রানের ইনিংস। কলম্বোতে তাঁর জোড়া সেঞ্চুরিতে ভর করেই অবিশ্বাস্যভাবে টেস্ট ড্র করে শ্রীলঙ্কা।
আর পুরো সিরিজে সর্বোচ্চ ৪২০ রান সংগ্রাহ করেন তিনি। ক্যারিয়ারের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির এই বড় স্বীকৃতি পেয়ে দারুণ উচ্ছ্বসিত দিনুশা।





