বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে এই ব্যবস্থা নেয়া হয়েছে। অভিযুক্ত দুজনের বিরুদ্ধে ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা, ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করা, ফরেনসিক পরীক্ষার জন্য মোবাইল না দিয়ে তদন্তে বাধা সৃষ্টি এবং অন্যকে দুর্নীতিতে প্ররোচিত করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
অভিযোগের পরই কাইয়ুম রাশেদ ও আমিন খানকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিসিবি। নিজেদের নির্দোষ প্রমাণের জন্য তাদের ১৪ দিনের সময় দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে আপাতত আর কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।





