অচেনা কন্ডিশনে এশিয়ান গেমসের জন্য প্রস্তুত টাইগাররা

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন
বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন | ছবি: এখন টিভি
0

এশিয়ান গেমসের জন্য নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ। তবে সেখানকার উইকেট বা কন্ডিশন নিয়ে ধারনা নেই টাইগারদের। এছাড়া জাতীয় ক্রিকেট লিগে যুক্ত হচ্ছে নতুন কিছু নিয়ম।

এশিয়ান গেমসকে সামনে রেখে পুরোদমে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মোস্তাফিজ-শরিফুলদের বিপক্ষে নেটে নিজেদের ঢেলে সাজাচ্ছেন সাইফ-তানজিদরা।

আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল থেকেই ড্রিলিং, ফিটনেসের কাজের পাশাপাশি ব্যাট-বলের লড়াইটাও চলেছে সমানতালে। লক্ষ্য একটাই—১৬ বছর পর ফের একবার এশিয়ান গেমসে স্বর্ণ জয়।

আরও পড়ুন:

তবে জাপানের উইকেট নিয়ে আপাতত কোনো ধারণা নেই টাইগারদের। তাই আবহাওয়া আর কন্ডিশন বুঝতে নারী দলের দিকে তাকিয়ে থাকতে হবে লিটন কুমার দাসের দলকে। জাতীয় ক্রিকেট লিগের অধিনায়কদের প্রেস কনফারেন্সে এমনটাই জানালেন এশিয়ান গেমসের স্কোয়াডে থাকা ইয়াসির আলী রাব্বি।

তিনি বলেন, ‘জাপানের উইকেট সম্পর্কে এখনো আমরা কিছু জানি না। হয়তো মেয়েরা খেললে তখন আমরা একটা একটা সিনারিও পাবো কীরকম হতে পারে উইকেট। আর আমাদের আগেও মনে হয় দুই-একটা খেলা আছে ওখানে। তো ওদের খেলা দেখলে আসলে বুঝতে পারবো যে কীরকম উইকেট হতে পারে ওখানে।’

আরও পড়ুন:

এছাড়া প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট লিগে আট দলের জন্য স্পেশাল ব্যাগি ক্যাপের ব্যবস্থা করেছে বিসিবি। চার দিনের ক্রিকেট থেকে ভবিষ্যতে টেস্ট তারকা বেরিয়ে আসবে বলেই বিশ্বাস অধিনায়কদের।

এসএস