কলম্বো টেস্ট: শেষদিনে রোমাঞ্চকর সমাপ্তির অপেক্ষা, ম্যাচ জয়ের স্বপ্নে ভারত

ভারত ক্রিকেট দল
ভারত ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

কলম্বো টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত। ১৬ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করেছে শ্রীলঙ্কা, স্বাগতিকদের হাতে আছে মাত্র ৪ উইকেট। শেষদিনে ম্যাচ বাঁচাতে চাইলে অবিশ্বাস্য কিছু করতে হবে লংকানদের।

৮ উইকেটে ২৬৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলংকা। একপ্রান্ত আগলে রেখে দিনুশা সেঞ্চুরি পাওয়ার পরই ২৯০ রানে গুটিয়ে যায় লংকানরা। ফলো অনে পড়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফেরেন লাহিরু উদারা। আরেক ওপেনার কামিল মিশারা করেন ৩২ রান। তিনে নামা পাসিন্দু সুরিয়াবান্দারার দৃঢ়তায় ভালোভাবেই এগোচ্ছিলো স্বাগতিকদের ইনিংস। নার্ভাস নাইন্টিজে ফেরেন এই ব্যাটার। তিনি ৯২ ও কামিন্দু মেন্ডিস ৫৫ রান করেন।

দিনের শেষভাগে ৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় লংকানরা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান দিনুশা ও কেশারা নুয়ান্থার ব্যাটে দিনের বাকি সময় পার করে ধনঞ্জয় ডি সিলভার দল।

ইএ