২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। তবে টাইগারদের মোটেও সহজ প্রতিপক্ষ ভাবছে না স্বাগতিকরা। অজিদের সেরা পেস ত্রয়ী প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক থাকছেন একাদশে।
চোট কাটিয়ে দলে ফিরেছেন অফ স্পিনার নাথান লায়নও। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে আছেন ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথদের মতো তারকারাও।
আরও পড়ুন:
অন্যদিকে ইনজুরি আক্রান্ত টাইগার ডেরায় একাদশ নিয়ে আছে দুশ্চিন্তা। লিটন দাস একাদশে ফিরলেও, তৃতীয় পেসার কে হবেন সেটিই এখন বড় প্রশ্ন। খালেদ, এবাদত অথবা মুশফিকের মধ্যে একজনই সুযোগ পাবেন হাসান ও তাসকিনের সাথে জুটি বাধার। দল ব্যাটিং অপশন বাড়ালে তাদের বদলে সুযোগ পেতে পারেন সৌম্য সরকারও।




