ক্রিকেট বোর্ডের সভা আগামীকাল

বিসিবি
বিসিবি | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের সভা আগামীকাল। প্রায় দুই মাস পর বিসিবি কার্যালয়ে নিয়মিত বৈঠকে বসছেন পরিচালকরা। বিপিএল, ওয়ানডে অধিনায়কের পরিবর্তন এবং নারী ক্রিকেটসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হতে পারে।

লম্বা সময় পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বসছে পরিচালকদের বৈঠক। বুধবার বিকেল ৩টায় মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জড়ো হবেন সকল পরিচালক। আলোচনা হতে পারে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে। তবে, সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে থাকতে পারে বিপিএল ইস্যু।

বিসিবির একাধিক পরিচালক এখন টিভিকে জানান, বিপিএলকে ঢেলে সাজানোর পরিকল্পনা আছে বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালের। অতীত অভিজ্ঞতা থেকে সরে এসে নতুনভাবে বিপিএলকে উপস্থাপনের জন্য কাজ করছে বর্তমান বিপিএল গভর্নিং কমিটি। বোর্ডের সহ-সভাপতি এবং বিপিএল কমিটির প্রধান ফাহিম সিনহার কাছ থেকে আগামীকালের বৈঠকে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর আগে, ভালো ফ্র্যাঞ্চাইজি না পাওয়া গেলে এক বছরের জন্য বিপিএল স্থগিত রাখার কথাও শুনিয়েছিলেন ফাহিম সিনহা। আলাপ হতে পারে, সেসব সম্ভাবনা নিয়েও।

আরও পড়ুন:

আলোচনা আসতে পারে অধিনায়ক ইস্যুতেও। ক্রিকেট অপারেশন্স এবং বিসিবি সংশ্লিষ্টদের ভাষ্য, এখনও আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ে। আর পুরো বিষয়টিই দেখভাল করছেন বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল। তাই অধিনায়ক নিয়ে আলোচনা থেকে কী সিদ্ধান্ত আসতে পারে, তা এখন পর্যন্ত ধোঁয়াশা।

আলোচনার এজেন্ডায় থাকবে নারী ক্রিকেট ইস্যুও। নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি এবং ৮ বিভাগে সাবেক নারী ক্রিকেটারদেরই কোচ হিসেবে নিয়োগের আলোচনা থাকবে আগামীকালের বোর্ড সভায়।

এফএস