অস্ট্রেলিয়া থেকে অজিদের ‘রেসপেক্ট’ নিয়ে ফিরতে চান বাশার

নির্বাচক হাবিবুল বাশার
নির্বাচক হাবিবুল বাশার | ছবি: এখন টিভি
0

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ থেকে সম্মান নিয়ে ফেরার তাগিদ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশারের। ইনজুরির কারণে একাধিক তারকা না থাকায় হতাশ হলেও অজিদের বিপক্ষে লড়াই করার বার্তা তার। সেইসঙ্গে স্বীকার করলেন, পাইপলাইনে পর্যাপ্ত ক্রিকেটার না থাকার কথাও।

ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আমি আশাবাদী, এ দলটা নিয়েই আমরা আশা করি অস্ট্রেলিয়াতে ভালো খেলতে পারব।’

টেস্ট ক্রিকেটে ২৬ বছর পরে এসেও অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ দলের চাওয়া কেবলই সম্মান। বিসিবি প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের কথাতেই যেন স্পষ্ট প্যাট কামিন্সদের বিপক্ষে কিছুটা নড়বড়ে হয়েই তাসমান সাগড়পাড়ে যাচ্ছে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনের শুরু থেকে শেষ, সবটাই নাহিদ রানাময়। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম অস্ট্রেলিয়া সিরিজে নেই ইনজুরির কারণে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টে ওপর দায় না চাপিয়ে নাহিদের ইনজুরিকে দুর্ভাগই বলছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আপনি একজন ফাস্ট বোলারকে যতই চেষ্টা করেন ইনজুরি মুক্ত রাখার, ফাস্ট বোলারের হিস্ট্রি দেখেন। আপনি মিনিমাইজ করতে পারেন, বাট ফাস্ট বোলার বোলিং করবে, ইনজুরি হবে না—এটা আসলে যতই আপনি চেষ্টা করেন, ইটস ডিফিকাল্ট। বাট আমরা কিন্তু অনেক মেইনটেইন করছি। তার প্রতিটা মুহূর্ত এক্সট্রা কেয়ারও নেয়া হচ্ছে। তারপরও যদি যখন কেউ ইনজুরড হয়ে যায়, তাহলে আমি বলব এটা দুঃখজনক আমাদের সবার জন্য।’

আরও পড়ুন

লম্বা সময় পর জাতীয় দলে এসেছেন সৌম্য সরকার। টপ অর্ডারে ৫ বাঁহাতির ভিড়ে সৌম্য সরকার যেন বিসিবির সবেধন নীলমনি। প্রধান নির্বাচক স্বীকার করেই নিয়েছেন একজন ডানহাতি ওপেনারের অভাবের কথা।

হাবিবুল বাশার বলেন, ‘যখন আমরা সৌম্যকে পিক করি, আমাদের মাথায় ছিলো। আমাদের টু মেনি লেফট হ্যান্ডার হয়ে যাচ্ছে একসঙ্গে। উই অলমোস্ট হ্যাভ ফাইভ লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান ইন টপ অর্ডার। আমরা যদি তামিম এবং সাদমানকে ওপেন করাই, তারপরেও কিন্তু আমরা চারজন পর পর লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান হয়ে যাচ্ছিল। এটা আসলে আইডিয়া নয়।’

অস্ট্রেলিয়ার শক্তিশালী লাইনআপের বিরুদ্ধে বাংলাদেশ কিছুটা জোড়াতালির দল। সংকট মেনে নিয়েই বিসিবি নির্বাচকরা চোখ রাখছেন ভবিষ্যতের দিকে

হাবিবুল বাশার আরও বলেন, ‘আমরা তাদেরকে নিয়ে কাজ করছি। আমাদের যে সিরিজগুলো হবে—হাই পারফরম্যান্স এ টিম, তার পরের সিরিজগুলোয় আমরা আশা করছি যে এ ইয়ারে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান একজনকে প্রস্তুত করতে পারব ইন ওপেনিং স্লটে, যেটা আমাদের আসলে খুব ভীষণ দরকার।’

জিম্বাবুয়ে সিরিজে বাজে ফলাফলের পর অস্ট্রেলিয়া সিরিজটা বাংলাদেশের জন্য অ্যাসিড টেস্ট। ২৩ বছর পর অজি ভূমিতে বাংলাদেশ লড়াই করবে, এটুকুই আশা নির্বাচকদের।

জেআর