দিন-দুয়েক আগেও এই পদের জন্য সবচেয়ে বেশি এগিয়ে ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার জাস্টিন ল্যাঙ্গার। যদিও প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বলছে, সাবেক অজি ওপেনারকে নিয়ে কোনো পরিকল্পনা নেই ইংল্যান্ড ক্রিকেটের কর্তাব্যক্তিদের। তার বদলে এই মুহূর্তে সবচেয়ে বেশি এগিয়ে আছেন সাবেক দুই ক্রিকেটার জনাথন ট্রট এবং রিচার্ড ডসন।
আর দুজনের কাউকে পুরোপুরি পাওয়া না গেলে অন্তর্বর্তী দায়িত্বে আসতে পারেন মার্কাস ট্রেসকোথিক। চলতি সপ্তাহ থেকেই আগ্রহী কোচদের সঙ্গে আলোচনায় বসতে পারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা।



 hold placards-320x167.webp)

