
পাকিস্তান সিরিজে ‘ভালো উইকেট’ প্রত্যাশা অধিনায়ক মিরাজের
পাকিস্তান সিরিজের আগে গণমাধ্যমের মুখোমুখি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মিরাজের কণ্ঠে শোনা গেলো দলের অন্য সদস্যদের ওপর আস্থার গল্প। তিনি মনে করছেন, সিরিজে ভালো করতে হলে সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। সেইসঙ্গে এ সিরিজে ভালো উইকেটে খেলার প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। আর পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি জানালেন, তরুণদের নিয়ে হাঁটতে চায় তার দল।

পাকিস্তান সিরিজের আগে আলোচনায় ‘অধিনায়কত্ব’ ও ‘ফর্ম’
পাকিস্তান সিরিজের আগেরদিন বাংলাদেশ দলের প্রেস কনফারেন্সে ঘুরে ফিরে এলো অধিনায়কত্ব আর দলের বাজে ফর্মের কথা। অধিনায়ক মিরাজ জানালেন, এই সিরিজের পরেই অধিনায়ক প্রসঙ্গে হবে আলোচনা। আর পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি বললেন, তরুণদের নিয়ে এগুতে চায় তার দল।

পাকিস্তান সিরিজ থেকেই উন্নতি করতে চায় বাংলাদেশ; লক্ষ্য ২০২৭ বিশ্বকাপে সরাসরি স্পট
২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার মিশনে বাংলাদেশ ক্রিকেট। পাকিস্তান সিরিজ থেকেই সেই লক্ষ্যে নিজেদের উন্নতি করতে চায় টাইগাররা। পারফরম্যান্সে পরিবর্তন আনতে দলের কাঠামোতে পরিবর্তনের আভাস দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স।

পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা বিসিবির
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছরের অক্টোবরে হওয়া সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলি ও শামিম হোসেন।

এশিয়ান গেমসের বাছাইপর্ব সামনে রেখে হকিতে অনুষ্ঠিত হলো কুপার টেস্ট
এশিয়ান কাপ কোয়ালিফায়ারকে সামনে রেখে প্রস্তুতির গতি বাড়িয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। ফিটনেসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের নিয়ে আয়োজন করা হয়েছে কুপার টেস্ট। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ টেস্টে অংশ নিয়েছেন ৩৬ জন হকি খেলোয়াড়।

বাংলাদেশ-আমিরাত সিরিজ নির্ধারণী ম্যাচ আজ
শারজায় সিরিজ নির্ধারণী ম্যাচে আজ (বুধবার, ২১ মে) রাত ৯টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ইতিহাস গড়া জয় পায় আরব আমিরাত। শেষ পর্যন্ত পূর্বপরিকল্পনায় না থাকলেও সিরিজের যোগ হওয়া সবশেষ টি-টোয়েন্টি ম্যাচেই ভাগ্য নির্ধারণ হবে সিরিজের।

পাকিস্তানে সিরিজজয়ী ক্রিকেটারদের ড. ইউনূসের সংবর্ধনা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন পাকিস্তান সিরিজজয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ (বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল।

বৈরি আবহাওয়ায় রানিং সেশন করা হয়নি ক্রিকেটারদের
লাল বলে তাসকিন আহমেদের ফেরা নিয়ে রয়েছে গুঞ্জন
পাকিস্তান সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্পের প্রথমদিন হওয়ার কথা ছিলো দুই ধাপে। তবে বৈরি আবহাওয়ায় সকাল ৬টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানিং সেশন করা সম্ভব হয়নি। ১৪ জন খেলোয়াড়ের জিম সেশন হয়েছে মিরপুরের হোম অব ক্রিকেটে।