জিম্বাবুয়ের সঙ্গে পূর্ণাঙ্গ এ সিরিজের একমাত্র টেস্টে বড় ব্যবধানে হেরেছে নাজমুল শান্তর দল।
এবার ভিন্ন সংস্করণে মাঠে নামছে টাইগাররা। ওয়ানডে ক্রিকেটে দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে বেশ এগিয়ে আছে বাংলাদেশ। ৮১ ওয়ানডে ম্যাচের ৫১টিতে জয় টাইগারদের। যার মধ্যে ১৭ জয় জিম্বাবুয়ের মাটিতে।
আরও পড়ুন:
তবে শেষ সিরিজটায় ভালো স্মৃতি জিম্বাবুয়ের। ২০২২ এ ঘরের মাঠে টাইগারদের হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল স্বাগতিক জিম্বাবুয়ে। আর বাংলাদেশ টানা পাঁচ সিরিজ জয়ের ছন্দ ধরে রেখে এই সিরিজেও ভালো ফলের প্রত্যাশার কথা জানিয়েছেন পেসার শরিফুল ইসলাম।
ব্যক্তিগত কোনো চাওয়া না থাকলেও দল হিসেবে ভালো করার কথাও জানালেন এ পেসার।





