গতকাল (শুক্রবার, ১২ জুন) রাতে ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ শেষে চট্টগ্রামে ফিরে বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে ঘটনাটি ঘটে বলে জানা যায়।
ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
অভিযোগ অনুযায়ী, প্রথমে এক ট্রাফিক পুলিশ সিএনজিটি থামান। এরপর পুলিশ পোশাক ও সিভিল ড্রেসে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পরিচয়ে গাড়ি তল্লাশি করতে চান।
নাঈম হাসান জানান, শুরুতে তিনি বিষয়টিকে সাধারণ তল্লাশি মনে করলেও পরে পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠে।





