বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ৭ জুন ভোটগ্রহণ

বিসিবির লোগো
বিসিবির লোগো | ছবি: এখন টিভি
0

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এখন টেলিভিশনকে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম।

এর আগে ২০ ও ২১ মে প্রার্থীদের মনোনয়ন বিতরণ করবে কমিশন। ২১ ও ২২ মনোনয়ন দাখিল করা হবে। গেল বুধবার সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী আহসানুল করিমকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিসিবি। কমিশনের বাকি দুই সদস্য হলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সচিব এবিএম এহসানুল মামুন।

আরও পড়ুন:

এর আগে নির্বাচনে অনিয়মের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়ে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড সভাশেষে জানায়, জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করলো কমিশন।

ইএ