বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের কমিশন গঠন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিমকে প্রধান করে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিসিবি। আজ (বুধবার, ১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

কমিটির বাকি দুইজন হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপসচিব ও পরিচালক এ. বি. এম. এহসানুল মামুন।

আরও পড়ুন

এ নবগঠিত কমিশন ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া ও আইনি বিষয়গুলো তদারকি করবে। মাস খানেক আগে বিসিবির সবশেষ নির্বাচিত প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দিয়ে অ্যাড-হক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। নিয়ম অনুযায়ী তামিম ইকবালের বোর্ডকে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।

এর আগে বিসিবির বর্তমান সভাপতি জানিয়েছিলেন ৯০ দিনের আগেই অর্থাৎ জুনের দ্বিতীয় সপ্তাহেই হতে পারে নির্বাচন। তারই প্রেক্ষিতে গত ৪ মে বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া হয় দ্রুতই গঠন করা হবে নির্বাচন কমিশন। সেই ধারাবাহিকতায় আজ (বুধবার, ১৩ মে) প্রকাশিত হলো এ কমিটি।

জেআর