এর আগে ম্যাচের ৩৭ মিনিটে গোল করে আল নাসরকে এগিয়ে নেন মোহাম্মাদ সিমাকান, তবে যোগ করা সময়ের শেষ কয়েক সেকেন্ড বাকি থাকতে ব্রাজিলিয়ান গোল কিপার বেন্তো অবিশ্বাস্য এক ভুল করে বসেন। আত্মঘাতী গোলে আটকে যায় রোনালদোর আল নাসরে প্রথম শিরোপা উৎসব।
আরও পড়ুন
এদিন ম্যাচের ৮৩ মিনিটে মাঠ থেকে তুলে নেয়া হয় সিআর সেভেনকে। গোল হজমের পরে তার চোখেমুখে দেখা যায় হতাশা বিষণ্নতা আর অবিশ্বাস, এমনকি টানেল দিয়ে হেটে যাওয়ার সময়ও নিজের হতাশা প্রকাশ করেছেন পর্তুগিজ কিংবদন্তি।
২০২২ বিশ্বকাপের পরেই সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো আর এবারই প্রথমবারের মতো শিরোপা জয়ের হাতছানি এ কিংবদন্তির সামনে।
৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসর, এক ম্যাচ কম খেলে ৫ পয়েন্ট পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আল হেলাল।





 and Syrian Foreign Minister Asaad al-Shibani-320x167.webp)