প্রথম ওয়ানডেতে হার—ব্যাখ্যায় যা জানালেন সাইফ

ক্রিকেটার সাইফ হাসান
ক্রিকেটার সাইফ হাসান | ছবি: এখন টিভি
0

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে কী কারণে হারতে হলো বাংলাদেশকে? ম্যাচ শেষে সেই ব্যাখ্যাই দিলেন ওপেনার সাইফ হাসান। বললেন, হোমগ্রাউন্ডের সুবিধা পেতে উইকেট তৈরি, মিডল অর্ডারে দুর্বলতাসহ ক্যাচ মিসের কারণেই হারতে হয়েছে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ প্রত্যাশা ছিলো দারুণ শুরুর, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন গল্প। সংবাদ সম্মেলনে হারের কারণ ব্যাখ্যা করলেন সাইফ হাসান।

হোমগ্রাউন্ডের সুবিধা কাজে লাগাতে তৈরি উইকেটের চ্যালেঞ্জকেই বড় করে দেখছেন ওপেনার সাইফ হাসান। দলের পরিকল্পনা ঠিক থাকলেও মাঠে সঠিক বাস্তবায়নের অভাবকে হারের কারণ মানছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার সাইফ হাসান বলেন, ‘উইকেট একেক দিন একেক রকম হতে পারে। বিষয়টা হচ্ছে আমরা উইকেটে গিয়ে কতটা মানিয়ে নিতে পারছি সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। নতুন ব্যাটসম্যানের জন্য অনেক বেশি চাপের ছিলো। আমি আর একটু থাকতে পারলে আরও ভালো হতো। কি করতে হবে তা ক্লিয়ার ছিলো কিন্তু উইকেটে গিয়ে খেলোয়াড়া কী চিন্তা করেছে তা তো তারা ভালো জানে।’

আরও পড়ুন:

একজন ব্যাটার হিসেবে তিনি ট্রু উইকেটেই খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে সব ধরনের উইকেটে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে।

মিডল অর্ডারে বেশ কিছুদিন ধরেই ধুঁকছে টাইগাররা। ডট বলের চাপ আর নিয়মিত উইকেট পতনে ম্যাচের রেজাল্ট বিপক্ষে গেছে বলে অভিমত সাইফের।

বোলিংয়ে শরিফুলের প্রশংসা করেন সাইফ। তবে ফিল্ডিংয়ে ক্যাচ মিস আর প্রতিপক্ষকে বেশি রান উপহার দেয়াকেও হারের অন্যতম কারণ বলে মনে করেন তিনি।

ওপেনার সাইফ হাসান বলেন, ‘১০ ওভারে ৩০ রানের কম দিয়েছে। আমরা মনে হয় শরিফুল বেশি মানিয়ে নিতে পেরেছে কীভাবে বল করা উচিত। ক্যাচ মিছ করার কারণে খেলাটা অন্য রকম হয়েছে। আর এটা খেলার অংশ।’

নিউজিল্যান্ড শক্তিশালী দল হলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ- আশা এই ওপেনারের।

জেআর