এবারের আসরে তিনটি ভিন্ন দলের হয়ে খেলবেন নাহিদ রানা-রিশাদ হোসেনসহ বাকি ৪ জন বাংলাদেশি ক্রিকেটার।
এ দিন উদ্বোধনী ম্যাচে রাত ৮টায় হায়দ্রাবাদ কিংসের মুখোমুখি হবে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও টপ অর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমনের লাহোর কালান্দার্স।
আরও পড়ুন:
সবচেয়ে বেশি তিন টাইগার ক্রিকেটার নাহিদ রানা, শরীফুল ইসলাম, তানজিদ তামিমের পেশোয়ার জালমির প্রথম ম্যাচ ২৮ তারিখ বেলা সাড়ে ৩টায়। প্রতিপক্ষ আরেক বাংলাদেশি রিশাদ হোসেনের দল নবাগত ফ্রাঞ্চাইজি রাওয়ালপিন্ডিজ।
নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারের সব ম্যাচ আয়োজন করা হবে কেবল লাহোর ও করাচিতে। দীর্ঘ লড়াই শেষে আগামী ৩ মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এ আসরের পর্দা।





