টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উদযাপন হবে ২০২৭ সালে

টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচ
টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচ | ছবি: সংগৃহীত
0

১৮৭৭ সালের মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সেই ম্যাচ দিয়েই শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটের যাত্রা। এই ঐতিহাসিক ঘটনার ১৫০ বছর পূর্তি উদযাপন করা হবে ২০২৭ সালে, আবারও সেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই।

আগামী বছরের ১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত দিবা-রাত্রির বিশেষ টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই উপলক্ষে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসসহ বিশ্ব ক্রিকেটের বহু কিংবদন্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন:

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, রাজপরিবারের কোনো সদস্যকে ম্যাচের প্রথম দিনে উপস্থিত রাখার চেষ্টা করা হচ্ছে। এরমধ্যেই এই ঐতিহাসিক ম্যাচের টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া পড়েছে।

আয়োজকদের আশা, বিশ্ব ক্রিকেটের এই বড় মাইলফলক উদযাপনে মেলবোর্নে জড়ো হবে ক্রিকেট বিশ্বের অসংখ্য তারকা ও ভক্ত।

এসএস