২০২৫ এ মূলত ক্রিকেট পারফরম্যান্সগুলোকে সম্মানিত করা হয়েছে। এই তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের জেমিমাহ রড্রিগেস ও হারমানপ্রীত কৌর, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং ভারতের কুলদীপ যাদব।
জেমিমাহ রড্রিগেস জিতেছেন বছরের সেরা নারী ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কার। অন্যদিকে ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর তার অসাধারণ নেতৃত্ব ও পারফরম্যান্সের জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছেন।
আরও পড়ুন:
পুরুষদের বিভাগে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক জিতেছেন টেস্টে সেরা বোলিং পারফরম্যান্সের পুরস্কার। আর ভারতের স্পিনার কুলদীপ যাদব পেয়েছেন টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্সের সম্মাননা।
এছাড়াও এই তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম, ভারতের বরুণ চক্রবর্তী এবং বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।





