নাহিদ রানার পাঁচ উইকেট

নাহিদ রানা
নাহিদ রানা | ছবি: বিসিবি
1

সাম্প্রতিক সময়ে ফর্ম নিয়ে কিছুটা আলোচনায় থাকলেও আজ চিরচেনা মিরপুরের উইকেটে রুদ্রমূর্তিতে আবির্ভূত হন নাহিদ রানা। প্রায় ১৪৮ কিলোমিটার গতি আর বিষাক্ত বাউন্সারে একে একে সাজঘরের পথ ধরান পাকিস্তানি ব্যাটারদের।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত পাকিস্তান ২২ ওভার ৫ বলে ৮ উইকেটে ৮২ রান সংগ্রহ করেছে, যেখানে প্রথম ৫টি উইকেটই একাই দখল করেন রানা।

নাহিদ রানা |ছবি: বিসিবি

আরও পড়ুন:

নাহিদ রানার তোপের মুখে পড়ে একে একে প্যাভিলিয়নে ফেরেন সাহিবজাদা ফারহান, শামাইল হুসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘা।

পাকিস্তান আজ চারজন অভিষিক্ত ক্রিকেটার নিয়ে মাঠে নেমেছে—সাহিবজাদা ফারহান, শামাইল হুসাইন, মাজ সাদাকাত এবং আবদুল সামাদ। তবে রানার গতির মুখে অভিষিক্তদের কেউই সুবিধা করতে পারেননি।

এসএইচ