দ্রুত সময়ে সাকিবের প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী বিসিবি পরিচালক আসিফ

এখন টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন আসিফ আকবর
এখন টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন আসিফ আকবর | ছবি: এখন টিভি
0

দ্রুততম সময়ের মধ্যে সাকিব আল হাসানকে দেশের ক্রিকেটে দেখতে পাওয়ার আশাবাদের কথা জানিয়েছেন বিসিবির পরিচালক ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। আজ (বুধবার, ৪ মার্চ) দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬ সালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেছেন।

আসিফ আকবর বলেন, ‘সাকিবের বিষয়টা নিয়ে বিসিবির কাজ চলছে। তার ব্যাপারটি এখন বিসিবি হয়ে মন্ত্রণালয়ে পৌঁছেছে। মন্ত্রণালয়ের সাথে বিসিবির লিগ্যাল এইড টিমও কাজ অব্যাহত রেখেছে।’

দেশের হয়ে খেলার মাঠে ফিরতে সাকিব আল হাসানের বিষয়গুলো নিয়ে যে আইনগত জটিলতার সৃষ্টি হয়েছিলো সেগুলো সমাধানের জন্য ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি একসাথে কাজ করছে বলেও জানিয়েছেন আসিফ আকবর।

আরও পড়ুন:

আসিফ আকবর বলেন, ‘কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অ্যামিউজমেন্ট পার্কসহ তারকার মানের হোটেল তৈরির পরিকল্পনা রয়েছে, তাছাড়া এখানে গ্যালারী সহ অনেক গুলো কাজ বাকি রয়েছে। কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত খেলা হচ্ছে, তবে বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করার মতো সুযোগ সুবিধা নেই।’

এসময় আসিফ আকবরের সাথে ছিলেন বিসিবি গেম ডেভেলপমেন্ট এর অপারেশন হেড কাজী হাবিবুল বাশার সুমন, নির্বাচক মেহরাব হোসেন অপি।

ইএ