Recent event

সুপার এইটে আজ পাকিস্তান-নিউজিল্যান্ড দ্বৈরথ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ
পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ | ছবি: সংগৃহীত
0

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

গ্রুপ পর্বে পাকিস্তান ও নিউজিল্যান্ড দুই দলই সমান তিনটি করে ম্যাচ জিতেছে। ভারতের কাছে হারলেও নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান।

আরও পড়ুন:

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও কানাডা, সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানকে হারিয়ে পরের রাউন্ডে আসে কিউইরা। গ্রুপ রানার্স আপ হলেও আইসিসির প্রি-সিডিং নিয়মের কারণে দুই দলই পড়েছে এক গ্রুপে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে অসুস্থতার কারণে মিচেল স্যান্টনার না খেললেও এ ম্যাচে ফিরতে পারেন তিনি। এদিকে শাহিন শাহ আফ্রিদির অফ ফর্ম নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পাকিস্তান। তাকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে পারে সালমান আলী আঘার দল।

ইএ