যদিও স্মিথ মূলত সুযোগ পেয়েছেন মিচেল মার্শের বিকল্প হিসেবে। বিগব্যাশের সবশেষ আসরে ৬ ম্যাচে ১৬৭ দশমিক ৯৭ স্ট্রাইকরেট ও প্রায় ৬০ গড়ে ২৯৯ রান করার পরও নির্বাচকদের মন গলাতে পারেননি এ অজি তারকা। কেননা স্মিথের পজিশনে মিশেল মার্শ ও ট্রাভিস হেডের ওপরই ভরসা রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
আরও পড়ুন:
দলের মিডিল অর্ডারও দারুন ছন্দে থাকায় স্মিথের আর জায়গা হয়নি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে। যদিও তাকে প্রস্তুত থাকতে বলেছিলেন নির্বাচকরা।
তবে পেসার হ্যাজেলউড ছিটকে গেলেও তার বিকল্পে তখনো দলে আনা হয়নি স্মিথকে। কিন্তু মার্শ অন্ডকোষের ইনজুরি থেকে এখনো সুস্থ হয়ে না ওঠায় অবশেষে স্মিথকে সুযোগ দিতে একরম বাধ্যই হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।





