Recent event

উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের ‘স্বস্তির’ জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানের ক্রিকেট দল
পাকিস্তানের ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তুলে নিলো পাকিস্তান। সহজ ম্যাচ কঠিন করে ফেললেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। অলরাউন্ডার ফাহিম আশরাফের নৈপুণ্যে ডাচদের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় তারা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় নেদারল্যান্ডস। প্রথম পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫০ রান তোলে ডাচরা। ১৩তম ওভারেই ৩ উইকেটে স্কোরবোর্ডে জমা হয় ১০০ রান।

তবে শেষ দিকে অধিনায়ক স্কট এডওয়ার্ডস ছাড়া আর কোনো ব্যাটার বড় রান না পাওয়ায় বড় স্কোরের সম্ভাবনা জাগিয়েও ১৪৭ রানেই থামে নেদারল্যান্ডসের ইনিংস। শেষ ৫ ওভারে ২৬ রান তুলতেই ৬ উইকেট হারায় ডাচরা।

আরও পড়ুন:

১৪৮ রানের কিছুটা সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শাহিবজাদা ফারহান ও সাইম আয়ুবের ঝড়ো ব্যাটিংয়ে ২ উইকেটে ৯৮ রান তুলে সহজ জয়ের পথেই ছিল পাকিস্তান।

কিন্তু অভিজ্ঞ বাবার আজম-শাদাব খানদের ধীর ব্যাটিংয়ে ম্যাচ কঠিন করে ফেলে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর শেষ দুই ওভারে ২৯ রানের কঠিন সমীকরণ মিলিয়ে পাকিস্তানকে স্বস্তির জয় এনে দেন ফাহিম আশরাফ।

এসএইচ