Recent event

পর্দা উঠছে আবুধাবি টি-১০ লিগের

0

আবুধাবি টি-১০ লিগ শুরু হচ্ছে আজ। দশ ওভারের এই টুর্নামেন্টের পর্দা নামবে ২ ডিসেম্বর।

আবুধাবি টি-১০ লিগে এবার নতুন করে দুটি দল নাম লিখিয়েছে। যার একটি আজমান বোল্টস অন্যটি ইউটি নওয়াবস। উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক টিম আবুধাবির বিপক্ষে মাঠে নামবে আজমান বোল্টস।

প্রথম দিনেই মাঠে গড়াবে তিনটি ম্যাচ। সন্ধ্যায় স্যাম্প আর্মির বিপক্ষে মাঠে নামবে বাংলা টাইগার্স। আর রাতের ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই ব্রেভস ও ডেকান গ্ল্যাডিয়েটরস।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউইয়র্ক টাইগারস ও আরেক নতুন দল ইউপি নওয়াবস খেলবে আগামীকাল। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টের এটা চতুর্থ আসর।

এএইচ