Recent event

প্রথম টেস্টের তৃতীয় দিনশেষে ৩৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ

0

চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনশেষে ৩৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ। ভারতের দেয়া ৫১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৫৮ রানে দিন শেষ করেছে শান্তরা। এর আগে ৪ উইকেটে ২৮৭ রান করে ইনিংস ঘোষণা করে ভারত।

ভারতের দেয়া পাহাড়সম লক্ষ্য সামনে রেখে আগ্রাসী ব্যাট চালান দুই টাইগার ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। দু'জন মিলে যোগ করেন ৬২ রান। ভারতের মাটিতে টেস্টে প্রথমবার ওপেনিং জুটিতে ফিফটি পায় বাংলাদেশ। তবে ৩৩ রান করে জাকিরের বিদায়ের পর সাদমানও আউট হন ৩৫ রান করে।

মুমিনুল আর মুশফিক দু'জনের ব্যাট থেকেই আসে ১৩ রান করে। এর আগে ৩০৮ রানের লিড নিয়ে খেলতে নেমে রিশাভ পন্ত আর শুভমান গিল দু'জনই সেঞ্চুরি তুলে নিলে, ৪ উইকেটে ২৮৭ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

সেজু