Recent event

যে সমীকরণে জিততে হবে যুবাদের!

0

সেমিফাইনালে উঠতে নেট রান রেটের হিসাব মিলিয়ে পাকিস্তানকে হারানো ছাড়া আর কোনো উপায় নেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের।

পাকিস্তানের শুরুটা খারাপ ছিল না। শামিল হুসেন ও শাহজাইব খানের উদ্বোধনী জুটি ৮.৩ ওভারে ৩৭ রান করে। পেসার রোহানাত দৌল্লাহ শামিলকে বোল্ড করে নেয় প্রথম উইকেট। উইকেটকিপার আশিকুর রহমানের ক্যাচে আজান আওয়াইসকে শিকার করেন রোহানাত।

ওপেনার শাহজাইব ২৪তম ওভারে অফ স্পিনার শেখ পারভেজের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে যখন ফেরেন ২৩.৪ ওভারে দলটির সংগ্রহ ৪ উইকেটে ৭৬। ৬৭ বলে ২৬ রান করেন শাহজাইব।

৮৯ রানের মধ্যেই হারিয়ে যায় পাকিস্তানের আরও দুই উইকেট। আহমেদ হাসানকে আশিকুরের তৃতীয় শিকার বানিয়ে নিজেও তৃতীয় উইকেট পেয়ে যান রোহানাত। পারভেজ এরপর ফিরিয়ে দেন হারুন আরশাদকে।

পাকিস্তানের ইনিংসের সবচেয়ে বড় জুটি হয় এরপর। সপ্তম উইকেটে ৪৩ রান যোগ করেন আরাফাত মিনহাস ও আলী আসফান্দ। আসফান্দকে আউট করে ইনিংসের সবচেয়ে বড় রানের জুটি ভাঙেন পারভেজ। পরের ওভারে উবায়েদ শাহকে বোল্ড করে চতুর্থ উইকেট পেয়ে যান পারভেজ।

রোহানাতও নিজের চতুর্থ উইকেট নিতে দেরি করেননি। ৪০তম ওভারে মোহাম্মদ জিশানকে বোল্ড করে এই মিডিয়াম পেসার। ইনিংস সর্বোচ্চ ৩৪ রান করে আরাফাত স্টাম্পড হতেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।

টস জিতে বোলিং নেয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তানের যুবাদের ১৫৫ রানে অলআউট করেছে। বাংলাদেশের যুবাদের সামনে সুযোগ আছে সেমিফাইনালে খেলার। ১৫৬ রানের লক্ষ্যটা ৩৮.১ ওভারের মধ্যে ছুঁতে পারলেই পাকিস্তানকে বিদায় করে সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ।

তবে দু'দলের স্কোর সমান হয়ে যাওয়ার পর ছক্কা মেরে জিতলে ৩৯.২ ওভার খেললেও চলবে বাংলাদেশের। আর স্কোর সমান হলে চার মেরে জয়ের ক্ষেত্রে হিসাবটা ৩৯ ওভারের।

এসএস