এশিয়ান গেমসে হারের পর জ্যোতিদের ব্যাটিং কোচকে সরিয়ে দিচ্ছে বিসিবি

কোচ নাসিরউদ্দিন ফারুক
কোচ নাসিরউদ্দিন ফারুক | ছবি: সংগৃহীত
0

এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী দলের ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুককে দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছে বিসিবি। ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটিং পারফরম্যান্সের গ্রাফ ছিল নিম্নমুখী। এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও রীতিমত ভরাডুবি দেখেছে নিগার সুলতানা জ্যোতির দল।

চলমান সফরে সব ম্যাচেই ব্যাট হাতে সাবলীল দেখা যায়নি মেয়েদের। এশিয়ান গেমসের আগে থেকেই তাই নাসিরউদ্দিন ফারুককে নজরে রেখেছিল বিসিবি। লম্বা সময় দায়িত্ব পালন করলেও নারীদের ব্যাটিংয়ে খুব বেশি উন্নতি না আসায় অসন্তোষও ছিল বিসিবির।

তবে, সাবেক এই ক্রিকেটারকে এখনই নিজেদের কাছ ছাড়া করতে নারাজ ক্রিকেট বোর্ড। বিসিবির সেই সূত্রের ভাষ্য, নতুন কোনো দায়িত্বে দেখা যাবে নাসিরউদ্দিন ফারুককে।

এফএস