প্রি ফ্লাইটে আজ (সোমবার, ২৭ এপ্রিল) সকাল থেকে ইবাদত পালনে ঢাকা-জেদ্দা, ঢাকা-মদিনার উদ্দেশ্য ইমিগ্রেশন, চেকিং, বোর্ডিং পাশ শেষে ১ হাজার ২২৫ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে গেছে আরো ৩টি বিমান।
যাত্রীরা জানান, আত্মিক শুদ্ধি অর্জনে মুসলিম উম্মাহ শেষ নবীর রওজার সামনে এক রবের নির্দেশ পালন করবেন। হজ অফিসের পরিচালক জানান, হাজিদের মক্কা, মসজিদে হারাম এবং পবিত্র স্থানসমূহে প্রবেশের জন্য নুসুক কার্ড প্রদান সম্পূর্ণ করেছে সৌদি সরকার।
হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা ১ জুলাই শেষ হবে। এবার হজচুক্তি অনুসারে মোট হজযাত্রীর ৫০ ভাগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে আর সাউদিয়া ৩৫ ভাগ ও ফ্লাই নাস ১৫ ভাগ হজযাত্রী পরিবহন করবে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



