হজযাত্রার নবম দিনে সৌদির উদ্দেশে রওনা হচ্ছেন ১২২০ যাত্রী

হজের উদ্দেশে যাত্রীদের রওনার দৃশ্য
হজের উদ্দেশে যাত্রীদের রওনার দৃশ্য | ছবি: সংগৃহীত
0

পবিত্র হজের ডাকে সাড়া দিয়ে ধীরে ধীরে পূর্ণ হচ্ছে কেবলার পথে যাত্রা। রাজধানীর আশকোনার হজ ক্যাম্প থেকে নবম দিনের মতো নির্বিঘ্নে সৌদি আরবের উদ্দেশে রওনা হচ্ছেন হজযাত্রীরা। আজ ৩টি ফ্লাইটে ১ হাজার ২২০ জন যাত্রীর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

প্রার্থনার আহ্বানে সাড়া দিয়ে একে একে যাত্রা করছেন আল্লাহর ঘরের পথে। কেউ যাচ্ছেন জীবনের প্রথম হজ পালনে, আবার কেউ আগের অভিজ্ঞতা নিয়ে ফিরছেন নতুন প্রত্যাশা নিয়ে।

তবে সবারই একটাই প্রার্থনা নিজের জন্য, পরিবারের জন্য, আর সমগ্র মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া। এবারের যাত্রায় বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা না থাকায় সন্তুষ্ট যাত্রীরা।

আরও পড়ুন:

ক্যাম্পে প্রবেশ থেকে ইমিগ্রেশন, সব প্রক্রিয়াই সম্পন্ন হচ্ছে তুলনামূলক সহজ ও সুশৃঙ্খলভাবে। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাসের মোট ৮৭টি ফ্লাইটে ৩৪ হাজার ৯৪১ জন পৌঁছেছেন পবিত্র ভূমিতে।

আগামী ২১ মে পর্যন্ত আরও ৪৩ হাজার ৩৫৬ জন যাত্রা করবেন এ মহিমান্বিত ইবাদতের উদ্দেশে।

এফএস