বেফাক পরীক্ষার ফল প্রকাশ: গড় পাশের হার ৮০.৯৫%, দেখবেন যেভাবে

বেফাক পরীক্ষার ফল ২০২৬
বেফাক পরীক্ষার ফল ২০২৬ | ছবি: এখন টিভি
2

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (Befaq)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফল (Result) আজ (বুধবার, ১৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বেলা ১১টায় রাজধানীর যাত্রাবাড়ীস্থ বেফাক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক (Maulana Mahfuzul Huq)। এবারের পরীক্ষায় গড় পাশের হার ৮০.৯৫ শতাংশ।

ফযীলত মারহালায় শীর্ষ ৩ মেধাতালিকা (একনজরে)

স্থান (Rank) ছাত্রের নাম ও প্রতিষ্ঠান (Boys) ছাত্রীর নাম ও প্রতিষ্ঠান (Girls)
১ম আবু ইউসুফ (জামেউল উলূম, মিরপুর) সুবাইতা বারীরা রহমান (সাহবানিয়া, মিরপুর)
২য় আব্দুল্লাহ বিন ওমর (জামিআ রাব্বানিয়া, নারায়ণগঞ্জ) আসমা বিনতে আলম (জামিয়াতুত তাইয়্যিবাত, ঢাকা)
৩য় মোঃ আব্দুল্লাহ আল মাসউদ (গাজীপুর) আমাতুল্লাহ নাজিফা (নারায়ণগঞ্জ)

আরও পড়ুন:

পরীক্ষার্থী ও পাশের পরিসংখ্যান (Exam and Pass Statistics)

প্রকাশিত ফল অনুযায়ী, এবারের পরীক্ষায় মোট ২ লাখ ৮৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। মেধার ভিত্তিতে পাশের পরিসংখ্যান নিচে দেওয়া হলো:

  • মুমতায (Star Mark): ৫৩,৫০০ জন
  • জায়্যিদ জিদ্দান (First Division): ৫৫,৭৪৭ জন
  • জায়্যিদ (Second Division): ৬৫,৬৭৩ জন
  • মাকবুল (Third Division): ১,১১,৬৭১ জন

উল্লেখ্য, গত ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৭টি স্তরে (Marhala) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৩ লাখ ৫৪ হাজার ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা (২,০৯,২৪২ জন) ছাত্রদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।

ফযীলত মারহালায় মেধা তালিকায় শীর্ষে যারা (Top Scorers in Fazilat)

উচ্চতর স্তর বা ফযীলত মারহালায় (Degree level) মেধা তালিকায় শীর্ষস্থান দখল করেছে ঢাকার মিরপুরের দুই মাদরাসা।

ছাত্রদের মধ্যে প্রথম: ৭৬৪ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মিরপুর-১৪ এর জামেউল উলূম মাদরাসার ছাত্র আবু ইউসুফ।

ছাত্রীদের মধ্যে প্রথম: ৬৫৭ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মিরপুর জামিয়া সাহবানিয়া দারুল উলূমের (বানাত শাখা) ছাত্রী সুবাইতা বারীরা রহমান।

আরও পড়ুন:

অনলাইনে ফল দেখার নিয়ম (How to Check Befaq Result Online)

পরীক্ষার্থীরা বেফাকের নিজস্ব রেজাল্ট পোর্টাল wifaqresult.com থেকে তাদের ফল জানতে পারবেন। বর্তমানে ওয়েবসাইটে শুধুমাত্র ২০২৬ সালের নতুন ফল (Befaq Result 2026) দেখা যাচ্ছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শাওয়াল মাস থেকে ২০০৯ হতে ২০২৫ সাল পর্যন্ত বিগত বছরগুলোর আরকাইভ ফলও এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

বেফাক পরীক্ষার ছাত্রদের শীর্ষ ১০ মেধাতালিকা (Top 10 Boys)

স্থান শিক্ষার্থীর নাম (Student Name) মাদরাসার নাম ও ঠিকানা (Madrasa & Location)
১ম আবু ইউসুফ জামেউল উলূম মাদরাসা, মিরপুর-১৪, ঢাকা
২য় আব্দুল্লাহ বিন ওমর জামিআ রাব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি, নারায়ণগঞ্জ
৩য় মোঃ আব্দুল্লাহ আল মাসউদ জামিয়া মাহমূদীয়া মাদরাসা ও এতিমখানা, গাজীপুর
৪র্থ সানাউল্লাহ

মোঃ আঃ আলিম

মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর, ঢাকা

জামেউল উলূম মাদরাসা, মিরপুর-১৪, ঢাকা

৫ম আবরার আবিদ ইমদাদুল উলূম রিশিদিয়া মাদরাসা, খুলনা
৬ষ্ঠ মোঃ যোবায়ের আহমাদ

তাউফিকুর রহমান

জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা

জামিয়াতুস সুন্নাহ, শিবচর, মাদারীপুর

৭ম মোঃ ইউসুপ আলী

মুহাম্মদ মাহদী হাসান

মোঃ আশরাফুল ইসলাম

জামিয়াতুস সুন্নাহ, মাদারীপুর

জামেউল উলূম মাদরাসা, মিরপুর-১৪

জামিআ রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মাদপুর

৮ম রাকিবুল ইসলাম জয় জামিআ রাব্বানিয়া আরাবিয়া, নারায়ণগঞ্জ
৯ম মুহাম্মাদ মুআয খান মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর, ঢাকা
১০ম সাদ বিন মোয়াজ্জেম

জুবায়ের আহমাদ

মোঃ মাহদী হাসান

জামিয়াতুল উলুিমল ইসলামিয়া, ঢাকা

জামিয়াতুল উলুিমল ইসলামিয়া, ঢাকা

জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলূম, কুমিল্লা

আরও পড়ুন:

বেফাক পরীক্ষার ছাত্রীদের শীর্ষ ১০ মেধাতালিকা (Top 10 Girls)

স্থান শিক্ষার্থীর নাম (Student Name) মাদরাসার নাম ও ঠিকানা (Madrasa & Location)
১ম সুবাইতা বারীরা রহমান জামিয়া সাহবানিয়া দারুল উলূম (বানাত), মিরপুর
২য় আসমা বিনতে আলম জামিয়াতুত তাইয়্যিবাত, মুহাম্মাদপুর, ঢাকা
৩য় আমাতুল্লাহ নাজিফা রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা, নারায়ণগঞ্জ
৪র্থ রুতবা মালিক জামিয়াতুত তাইয়্যিবাত, মুহাম্মাদপুর, ঢাকা
৫ম মুশফিকা শানীন রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা, নারায়ণগঞ্জ
৬ষ্ঠ মোছাঃ হাবিবা আক্তার মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসা, ময়মনসিংহ
৭ম মারইয়াম আক্তার মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসা, কদমতলী, ঢাকা
৮ম রুকাইয়া মারইয়াম

জান্নাতুল ফেরদাউস সানজিদা

জামিয়া দারুস সুফফা লিল বানাত, ঢাকা

মাহমুদিয়া মহিলা মাদরাসা, ডেমরা, ঢাকা

৯ম নুসাইবা বিনতে সায়েম আল জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা, উত্তরা
১০ম মারইয়াম রামপুরা জাতীয় মহিলা মাদরাসা, ঢাকা

আরও পড়ুন:

এসআর