Recent event

সৌদি আরবে দেখা গেছে রমজানের চাঁদ, কাল থেকে রোজা

রমজানের চাঁদ
রমজানের চাঁদ | এখন টিভি
3

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির সরকার পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে।

তারা বলেছে, চাঁদের দেখা মেলায় আগামীকাল (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) প্রথম রোজা হবে।

আরও পড়ুন:

দেশটির ‘হারামাইন’ নামে ওয়েবসাইট থেকে বলা হয়েছে, ‘সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্রের দেখা মিলেছে। ফলে আজ রাত থেকে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু।’

সরকার থেকে বলা হয়েছে, ‘মহান আল্লাহ তায়ালা আমাদের সিয়াম, কিয়াম এবং ইবাদত কবুল করুক। এবং তিনি যেন আমাদের এই বরকতময় মাসের মূল্যবান মুহূর্তগুলোকে তাঁর সন্তুষ্টি অর্জনের কাজে ব্যয় করার তাওফিক দান করেন। আমীন।’

এসএস