Recent event

সন্ধ্যায় ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

ডা. শফিকুর রহমান, তারেক রহমান, নাহিদ ইসলাম
ডা. শফিকুর রহমান, তারেক রহমান, নাহিদ ইসলাম | ছবি: এখন টিভি
0

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। অপরদিকে সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

আরও পড়ুন:

যদিও নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন তুললেও সামগ্রিকভাবে সুষ্ঠু নির্বাচন হওয়ায় ফলাফল মেনে নিয়েছে দলগুলো। এমন প্রেক্ষাপটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার আগেই জামায়াত ও এনসিপির দুই শীর্ষ নেতার সঙ্গে দেখা করবেন।

নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনার বার্তাও দেন তারেক রহমান।

এফএস